যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি, পুনঃপরীক্ষা ১৬ অক্টোবর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশপত্র হাতে সড়কে বসে প্রতিবাদ জানান পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশপত্র হাতে সড়কে বসে প্রতিবাদ জানান পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ অক্টোবর বেলা ১১টায় প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নিয়োগ পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় প্রাথমিকভাবে আগামী শুক্রবার বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এ বিষয়ে এসএমএসের মাধ্যমে আবারও জানানো হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement