হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ অভিনয়শিল্পী-১৫ সাংবাদিকসহ ২০১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার ছাত্র সাইফুদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ১৫ জন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনকে। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গত ২০ মার্চ এ মামলার আবেদন করেছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ বিষয়ক প্রেসিডেন্ট ও তিনি ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।

এ আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানাকে এজাহার হিসেবে মমলাটি গ্রহণ ও তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম।

মামলায় ১৪ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। তারা হলেন— মামুনুর রশীদ, রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, সাজু খাদেম, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, আশনা হাবীব ভাবনা ও সোহানা সাবা।

মামলায় সাংবাদিক আসামিদের মধ্যে রয়েছেন— ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহা, নঈম নিজাম, শ্যামল দত্তসহ ১৫ জন।

জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মীজানুর রহমান, সাবেক ঢাবি অধ্যাপক মুনতাসির মামুনসহ ১৩ জন শিক্ষকও রয়েছেন আসামির তালিকায়। এছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় এম এ হাশেম রাজুর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল পরীবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পৌঁছায়। ওই সময় তাদের পথ আটকান ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করেন তারা।

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের পিপার স্প্রে ও ছররা গুলিতে মাদরাসাছাত্র সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যরা মারধর করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।

এজাহারে আরও বলা হয়, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওনসহ যাদের নাম মামলায় উল্লেখ রয়েছে তারা আওয়ামী সাংস্কৃতিক পরিমণ্ডলের যোদ্ধা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে ‘আলো আসবে’ গ্রুপে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হত্যা ও নির্যাতন ‘গ্লোরিফাই’ করতে বিষোদ্‌গার ছড়ান।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা আরেকটি হত্যাচেষ্টা মামলায় সাবেক অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তারসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। গত ২৮ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় এ মামলা রেকর্ড হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

৫ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

৬ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৬ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৯ ঘণ্টা আগে
Advertisement