কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং তারা আশা করছেন এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ইজাবস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি। আজ দুপুর পর্যন্ত আমরা ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ এবং অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি এটি বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে।
ইজাবস বলেন, ‘১৪ ফেব্রুয়ারি আমরা প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।’
তিনি বলেন, ‘আজ আমরা ঢাকার একটি সুন্দর ভোটকেন্দ্রে আছি। আমরা বিকেল পর্যন্ত আরও অনেক কেন্দ্র পরিদর্শন করব, যাতে তথ্য সংগ্রহ করে একটি বিশ্বাসযোগ্য ফলাফল তৈরি করা যায়।’
ইউরোপীয় ইউনিয়নের এই মিশনে ২০০ এর বেশি পর্যবেক্ষক দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এবং তারা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রকৃতি নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করছে বলেও উল্লেখ করেন তিনি।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৪ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে