ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয়: ফায়ার সার্ভিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২: ৩৩
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিকের গুমাদের আগুন নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানার আগুনে দগ্ধ হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনো। ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব মরদেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে পরিচয় শনাক্ত করতে হলে ডিএনএ পরীক্ষা করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে পোশাক কারখানা অংশ থেকে ১৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একে একে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। মরদেহগুলোর অবস্থা এতটাই বিকৃত যে ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পোশাক কারখানার পাশেই ছিল রাসায়নিকের গুদামটি। ধারণা করা হচ্ছে, আগুন লাগলে ওই গুদামের রাসায়নিক দগ্ধ হয় এবং বিষাক্ত ধোঁয়া ও গ্যাস তৈরি হয়। এসব বিষাক্ত ও ক্ষতিকর গ্যাসের কারণে অচেতন হয়ে প্রাণ হারিয়েছেন পোশাক কারখানায় নিহতরা।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম আরও বলেন, দোতলা ও তিনতলার বিভিন্ন কোনার দিকে মরদেহ পাওয়া গেছে। দুটি তলা মিলিয়ে মরদেহ পাওয়া গেছে ১৬টি। কেউ নিচে নামতে পারেননি। আবার ছাদের গ্রিলের দরজা দুটি তালাবদ্ধ থাকায় কেউ ওপরেও উঠতে পারেনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানা ও গুদামে আগুন লাগে। খবর পেয়ে পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ে একে একে সেখানে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।

মিরপুরের ওই পোশাক কারখানায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত
মিরপুরের ওই পোশাক কারখানায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিকেল নাগাদ পোশাক কারখানার অংশের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এরপর থেকে সেখানে আগুন পুরোপুরি নেভানো ও তল্লাশি চলছিল। তবে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সন্ধ্যার পরও গুদাম অংশে আগুনের শিখা ও তীব্র ধোঁয়া দেখা গেছে।

তাজুল ইসলাম বলেন, গুদামে ছয় থেকে সাত ধরনের রাসায়নিক ছিল। আগুন নেভাতে আধুনিক প্রযুক্তি লুপ ৬০ ড্রোন ও গ্রাউন্ড মনিটর ব্যবহার করা হচ্ছে। ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে পাউডার, পানি, এনজাইম ও হাইড্রোজেন পারঅক্সাইড।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এই পোশাক কারখানা বা রাসায়নিকের গুদামের কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান, বৈধ লাইসেন্স বা অনুমোদন ছিল না। আশপাশের শ্রমিকদের জিজ্ঞাসা করেও এগুলোর নাম সঠিকভাবে জানা যায়নি। একেকজন একেক ধরনের তথ্য দিচ্ছেন। এগুলোর মালিক বা অন্য কারও সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে আগুন নেভাতে গিয়ে একজন স্বেচ্ছাসেবক আহত হলেও ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা কর্মকর্তা আহত হননি। তাজুল ইসলাম জানান, তল্লাশি ও মরদেহ উদ্ধারের কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১০ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৩ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৩ ঘণ্টা আগে
Advertisement