প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি রূপনগর এলাকায় আগুন লাগা পোশাক কারখানা থেকে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় এখনো তল্লাশি চলমান রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। ওই কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে পাশে কসমিক ফার্মা নামে একটি রাসায়নিকের গুদামেও আগুন লেগেছিল। পোশাক কারখানার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও ওই গুদামের আগুন নেভাতে এখনো ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছে।
বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, তল্লাশি অভিযান এখনো চলছে। পাশের যে রাসায়নিকের গুদাম আছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে অগ্নিনির্বাপণের কাজ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের উৎস বা সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। যারা শুরুতে আগুন নেভাতে এসেছেন, তারা রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানার দুই দিকেই আগুন দেখেছেন।
পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিদগ্ধ পোশাক কারখানা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্তূপ আকারে ছিল। তাদের মধ্যে কতজন নারী বা কতজন পুরুষ, সে তথ্য এখনো জানা সম্ভব হয়নি।
তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের আরও বলেন, যতটুকু জেনেছি, একে আলম কেমিকেল ফ্যাক্টরি বলে সবাই চেনে। যতটুকু শুনেছি, এর অনুমোদান নাই। যাচাই করে তদন্তের পর সুনির্দিষ্টভাবে বলতে পারব। এখানকার মালিকের কোনো মোবাইল ফোন অথবা কোনো কর্মচারী বা ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। কারখানার কাউকেও পাওয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ থেকে আগুনের সূত্রপাত। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া রাসায়নিকের গুদামে। সেখানে মুহুর্মুহু বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আগুন পোশাক কারখানার তিন তলার সবখানে ছড়িয়ে পড়ে।
এর আগে আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিকেল ৪টা নাগাদ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় থেকে আগুন আর ছড়ায়নি। এখন কারখানায় ডাম্পিং বা আগুন পুরোপুরি নেভানোর পাশাপাশি তল্লাশি চলছে।
অন্যদিকে রাসায়নিক গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আনাই সম্ভব হয়নি। বিভিন্ন রাসায়নিকের বিস্ফোরণের কারণে গোটা এলাকা এখনো ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কমপক্ষে ৩০০ গজ দূরত্ব বজায়ে রাখতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১০ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১২ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১৪ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১৪ ঘণ্টা আগে