রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, গাঁজা ২৫০ গ্রাম, চাপাতি ১টি, তলোয়ার ২টি, গুলতি ১০টি, মার্বেল ২ হাজার পিস, হেলমেট ২০টি, লাইফ জ্যাকেট ১২টি ও ৫টি লোহার রড উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন- জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দেওয়া হয়েছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে মাদক ও দেশীয় অস্ত্র। জেনেভা ক্যাম্পে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।















-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

