প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবে না, দেশটি থাকবে জনগণের পক্ষে— এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ব্রিফিংয়ে তিনিও সিইসির মতো একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভোট আয়োজন ও প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।’
নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, যে-ই জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করুক— যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন— ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও শেন স্যান্ডার্স।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন ঘিরে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তার আগ্রহ ছিল বেশি। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত এটিকে একটি জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।’
তিনি আরও জানান, ভোটের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের যাতায়াত ব্যবস্থা নিয়েও মার্কিন প্রতিনিধিদল প্রশ্ন করেছে।
এ ছাড়া মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজেদের মতো করে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘তবে তারা নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পর্যবেক্ষক হিসেবে থাকবেন না। পর্যবেক্ষণের অভিজ্ঞতা ও মূল্যায়ন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সিনেটে রিপোর্ট আকারে উপস্থাপন করা হবে।’

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ ঘণ্টা আগে
নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৮ ঘণ্টা আগে