এমপিওভুক্ত শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী

ডেস্ক, রাজনীতি ডটকম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পেয়েছেন ১১ হাজার ৭১৩ জন প্রার্থী। এতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ হাজার ৪৯৫টি পদই শূন্য রয়ে গেল।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগের সপ্তম বা বিশেষ এ নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ করে।

এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, মোট ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছিলেন। সেখান থেকে ইতোমধ্যে এমপিওভুক্ত ১ হাজার ২৭ জনের আবেদন বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। বাকি ১৭ হাজার ৩৭২ জন বৈধ প্রার্থী ছিলেন। সব প্রক্রিয়া সেরে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’

এ ছাড়া ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থাকার কারণ হিদেবে এই কর্মকর্তা বলেন, ‘শূন্যপদের বিপরীতে একই বিষয়ে নিবন্ধিত প্রার্থী বা আবেদনকারী না থাকায় এ পদগুলো খালি রয়ে গেছে।’

এর আগে গত ৬ জানুয়ারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩৩টি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। একে ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ বলা হচ্ছে।

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। মেয়াদ থাকা নিবন্ধন সনদধারী প্রার্থীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছরের কম, তারা এবার আবেদন করতে পেরেছিলেন। আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করিয়ে নিয়েছিল এনটিআরসিএ।

এনটিআরসিএ জানিয়েছে, এবার সুপারিশপ্রাপ্তদের মধ্যে স্কুল-কলেজে ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫৪ জন, কারিগরি বিষয় চালু থাকা সাধারণ স্কুলে ১ হাজার ১৫৫ জন এবং কারিগরি বিষয় চালু থাকা মাদ্রাসায় ২০৭ জন প্রার্থী নিয়োগ সুপারিশ পেয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬’ সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

একইভাবে প্রতিষ্ঠান প্রধানরাও তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের এসএমএস পাঠিয়ে সুপারিশ পাওয়ার খবর জানাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৩ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৪ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৪ ঘণ্টা আগে