প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় ধারাবাহিকভাবে টানা ৪৪ দিন রিমান্ডে রাখার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক মামলায় তিন দফা রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কে এম শরিফুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এই মামলায় আফজাল নাছেরকে পরপর তিনবার রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গত ২৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে। পরে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে পল্টন থানার মকবুল হত্যা মামলায় ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুই দিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। পরে ১৭ এপ্রিল দেলোয়ার হোসেন হত্যা মামলায় আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২০ এপ্রিল একই মামলায় তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায়ও আফজাল নাছেরকে ২৩ এপ্রিল চার দিন, ২৭ এপ্রিল দুই দিন, ২৯ এপ্রিল তিন দিন ও ২ মে তিন দিন রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ অনিক হত্যাচেষ্টা মামলায় গত ৫ মে, ৮ মে ও ১১ মে— তিন দফায় তিন দিন করে রিমান্ডে ছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও, যেখানে কদিন ধরেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আ
৭ ঘণ্টা আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পলাতক ফোরকান মোল্লার (৪০) ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তিনি মোবাইলটি পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন, যা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি।
৯ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
১০ ঘণ্টা আগে