সাগরে ফের লঘুচাপের আভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
লঘুচাপ ক্রমেই নিম্নচাপে রূপ নিলে সাগর উত্তাল হয়ে ওঠে। প্রতীকী ছবি
লঘুচাপ ক্রমেই নিম্নচাপে রূপ নিলে সাগর উত্তাল হয়ে ওঠে। প্রতীকী ছবি

অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে পরপর দুটি অতি প্রবল ও প্রবল ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পর ফের বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুয়েক দিনের মধ্যেই এই লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে। এরপর সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি পূর্বাভাসে।

এর আগে গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সপ্তাহখানেকের ব্যবধানে ২ ও ৩ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলেই আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ওই দুই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশের উপকূলে পড়েনি বললেই চলে। এ নিয়ে প্রায় ১৩ বছর পর বঙ্গোপসাগরে এমন পিঠাপিঠি দুই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad