কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙাড়া-সমুচা-কাবাব, পুষ্টিগুণও বেশি: কৃষিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৬, ১৮: ২৩
জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

কাঁঠাল দিয়ে সিঙাড়া, সমুচা, কাবাবসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এসব পণ্যের পুষ্টিগুণও বেশ সমৃদ্ধ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে। একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, তার অনেকগুলোই এখন দেশে উৎপাদিত হচ্ছে। ফলে আমদানিনির্ভরতা কমছে এবং ভবিষ্যতে অনেক ফল আমদানির প্রয়োজন হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশীয় মৌসুমি ফলের পাশাপাশি বর্তমানে তুলনামূলক কম পরিচিত ও অপ্রচলিত ফলও মেলায় প্রদর্শিত হচ্ছে। বিদেশি অনেক ফল এখন দেশের কৃষকেরা সফলভাবে উৎপাদন করছেন।

ড্রাগন ফলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশে এ ফল আমদানি করা হতো। এখন দেশ থেকেই ড্রাগন ফল রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় উৎপাদিত ড্রাগন ফল স্বাদে ও মিষ্টতায় বিদেশি ফলের চেয়ে ভালো বলেও মন্তব্য করেন তিনি।

ফলের বহুমুখী ব্যবহার নিয়ে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, কাঁঠালভিত্তিক বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে আগ্রহ দেখাচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়েও এসব পণ্যের উন্নয়ন কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে চীনের সঙ্গে যোগাযোগও অব্যাহত রয়েছে।

কৃষিখাতে বাজেট বরাদ্দ কমেছে— এমন সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, বরাদ্দ কমেনি; বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। প্রণোদনা ও উন্নয়ন বাজেট যুক্ত করলে কৃষি খাতে বরাদ্দ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলেও দাবি করেন তিনি।

জাতীয় ফল মেলা-২০২৬-এ দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমি ও অপ্রচলিত ফলের পাশাপাশি ফলভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখা গেছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

৩ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

৩ ঘণ্টা আগে

দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

৫ ঘণ্টা আগে

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৬ ঘণ্টা আগে