দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭: ৩৯
পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক প্রকাশিত তথ্যের সঙ্গে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের দেওয়া পরিসংখ্যান সঠিক নয়; জাতিসংঘের নিবন্ধিত তথ্যই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে গ্রহণযোগ্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রেস বিবৃতির প্রসঙ্গ টেনে তৌফিক-উর-রহমান বলেন, সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা এবং অন্যান্য কয়েকটি বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে জাতিসংঘ ব্যবস্থায় নিবন্ধিত তথ্য বিবেচনা করার কথা বলেন তিনি।

দ্বিপক্ষীয়ভাবে সম্মত চুক্তির আওতায় রোহিঙ্গাদের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন বাংলাদেশের এই কর্মকর্তা। একই সঙ্গে যাচাইয়ের আওতায় শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

তৌফিক-উর-রহমান জানান, বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সংগৃহীত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তথ্য যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। নতুন এই তথ্যগুলোও যেন যাচাই প্রক্রিয়ায় যথাযথভাবে বিবেচনা করা হয়, সে বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় নিয়েও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়। তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার পরিবর্তে নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করার কথা জানানো হয়। বাংলাদেশ বলেছে, অতীতে মিয়ানমারও রোহিঙ্গাদের এই পরিচয় স্বীকার করেছে।

জবাবে রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বলেন, ঢাকার উদ্বেগ ও পর্যবেক্ষণের বিষয়গুলো তিনি নেপিদোতে মিয়ানমার সরকারের কাছে তুলে ধরবেন। যাচাই শেষ হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে মিয়ানমার সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে আবারও বলা হয়, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব কেবল রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পলাতক ৬৯০ বন্দি এখনো অধরা, তথ্য নেই ১৬৬ জনের

মঙ্গলবার (১৮ আগস্ট) পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

৫ ঘণ্টা আগে

১,৮৫০ কোটি টাকায় ২টি এলএনজি কার্গো কিনছে সরকার

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন করা হয়।

৫ ঘণ্টা আগে

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। এই সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রমুখ রয়েছেন।

৬ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

৬ ঘণ্টা আগে