প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন।
আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি ওখান (ঝিনাইদহ-১) থেকে নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। যখন প্রয়োজন হবে, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্য আসামিদের খালাস দিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার প্রকাশিত রায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ফুলকোর্ট সভায় নিম্ন আদালতের তিন শতাধিক বিচারকের পদোন্নতির তালিকা চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ তালিকা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর তাদের এ পদোন্নতি কার্যকর হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও ৪ নম্বর বিবাদী আশফাক হোসাইন ইভান। তাদের কুরূচিকর মন্তব্যের স্ক্রিনশট সংযুক্ত করে দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষী না আসায় আবারও পিছিয়েছে সাক্ষ্যগ্রহণ। মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করলেও সাক্ষী হাজির না হওয়ায় নতুন করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।
এজাহারে বলা হয়েছে, এই চারজন ছাড়াও অজ্ঞাত আরও অনেক ব্যক্তি ফেসবুকে মোনামীর ছবি বারবার এডিট করে অশালীনভাবে পোস্ট করছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এসব ফেসবুক পোস্ট ও কমেন্টের আইডি ও স্ক্রিনশট এজাহারে সংযুক্ত করা হয়েছে।
বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ‘মানহানিকর’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন যুবদলের এক নেতা। আদালত অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রবিবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানিতে তিনি এ কথা জানান।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা তিন মামলায় ৫৪ জনের সাক্ষীগ্রহণ সমাপ্ত হয়েছে।
গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পুনরায় আপিলের চূড়ান্ত শুনানি আগামী ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
অবকাশকালীন ছুটির সময় অস্বাভাবিক সংখ্যক মামলায় জামিন মঞ্জুর করায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামেও পরিচিত, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় তাদের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে