আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সজিব ওয়াজেদ জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন, উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড তিনি।
২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, জেলখানায় আগুন দেওয়ার পর সব কয়েদি পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া অনেক কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের এক অভিযানে মাদককারবারিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, নিরীহ দোকানকর্মীকে ফাঁসানো এবং জব্দ ইয়াবার প্রকৃত সংখ্যা কম দেখানোর অভিযোগ উঠেছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
পরে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “ফলে আমাদের কাছে মনে হয়েছে, মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সঙ্গে যদি যাই, আমরা ‘কম্প্রোমাইজড’ হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াব। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের ক
বিভিন্ন দলের মনোনয়ন প্রক্রিয়ার সমালোচনা করে নাহিদ বলেন, ‘বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে। ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি না, এর ওপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।’
বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতির হালও ধরবেন। নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।