সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর রায়পুরা উপজেলা সন্ত্রাসের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে সন্ত্রাসীদের আড্ডা ও আধুনিক হাতিয়ার ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। তাই সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সকালে তিনি নরসিংদী পু লিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং পরে জেলা কারাগারের পরিস্থিতি পরিদর্শন করেন।্ক করেন।

২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, জেলখানায় আগুন দেওয়ার পর সব কয়েদি পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া অনেক কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, জেলখানায় আটক অধিকাংশ বন্দিই মাদক মামলার আসামি। মাদক নির্মূলে আরও শক্তিশালী উদ্যোগ নেওয়া হবে এবং মাদক মামলার বন্দিদের জন্য বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তাদের প্রশিক্ষণের মান উন্নত করার উদ্যোগও চলছে।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে সকালে তিনি নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং পরে জেলা কারাগারের পরিস্থিতি পরিদর্শন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৪ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৬ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৭ ঘণ্টা আগে
Advertisement