নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৬
আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগ নিয়ে যে গুঞ্জন, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে জানাবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আজ বুধবার তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড এবং আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার তা প্রচারের কথা রয়েছে।

নির্বাচনে অংশগ্রহণ ও সরকার থেকে পদত্যাগ ইস্যুতে জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী আলোচনা। আমরা এখন একটি পর্যায়ে আছি। পরের পর্যায়ে সেটি সবার সামনে আসবে।’

‘আর অন্য যে বিষয়ে (পদত্যাগ) প্রশ্ন করলেন, সে বিষয়ে আমার কিছু বলার এখতিয়ার নেই। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে,’— বলেন আসিফ মাহমুদ।

এরই মধ্যে পদত্যাগ করেছেন কি না কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এ নিয়ে সাংবাদিকদের অব্যাহত প্রশ্নের মুখে উপদেষ্টা আবারও বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এরই মধ্যে আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এ ক্ষেত্রে নেই। আমি নিজে যেটা বলেছি, আমি নিজে সেটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে ফারদার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

পরে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের যে বৈঠক হবে সে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন।

এদিকে আসিফ মাহমুদের পাশাপাশি সরকারে থাকা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। বুধবারই তাদের পদত্যাগের কথা রয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পরে সবাইকে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৪ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৬ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৭ ঘণ্টা আগে
Advertisement