প্রসিকিউশন আরও যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে, তারা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধার
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিড়ি কক্ষে থাকা ৩ টি মোটরসাইকেল ও ২টি বসার ব্রাঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
তারা সব ভেদাভেদ ভুলে ‘অদৃশ্য শক্তি’র মোকাবিলা করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিহত জান্নাতারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে দলটিতে তিনি কোনো নির্দিষ্ট পদে দায়িত্বরত ছিলেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সভা-সমাবেশের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও পাওয়া গেছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে আবারও ভিসা আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট সেবা চালু করা হয়েছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জোহর বাহরুর একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানা থেকে ২৬ জন বাংলাদেশি এবং নেগেরি সেম্বিলানের একটি লৌহ কারখানা থেকে আরও ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, সর্বশেষ প্রাণ হারানো ওই সেনা একজন ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্বরত ছিলেন। নিজের ওপর গুলি চালিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। বৈঠকে বেলৌসোভ জানান, বিপুল প্রাণহানির প্রভাবে ইউক্রেনের সামরিক শক্তি পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে বেসামর