সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল আহাদ ও ছাব্বির। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় একটি যাত্রী ছাউনির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।

আহতরা হলেন- জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী নির্ধারিত ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেও তারা আন্দোলনে নেমেছেন।

৫ ঘণ্টা আগে

ভারী বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ গেল তরুণের

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় পরিবারটি পাহাড়ঘেঁষা একটি সেমিপাকা ঘরে ছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটিও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।

২০ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংকের এক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১ দিন আগে

৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, চট্টগ্রামের বহু এলাকা পানির নিচে

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রবল বর্ষণের সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক।

১ দিন আগে