ফেনী প্রতিনিধি

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনাটি ঘটেছে। এতে ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।
জানা যায়, শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকে রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিড়ি কক্ষে থাকা ৩ টি মোটরসাইকেল ও ২টি বসার ব্রাঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর খবর পেয়ে তার ভাই ফরহাদসহ তিনভাই ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ও মাটির দেয়াল ধসে ২ জন এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকসহ পৃথক দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
আটক ব্যক্তি তথ্য দিয়েছেন, পাশের একটি এলাকায় আরও হাতবোমা থাকতে পারে। ওই তথ্যের ভিত্তিতে চারতলা একটি ভবন ঘিরে রেখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা।
১৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি আবাসিক ভবনের গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। ভবনটির নাম রুনা টাওয়ার। ১১ তলা ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। তার দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
২১ ঘণ্টা আগে