প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবে বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চালানোর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কঠোরভাবে সতর্ক করেছে। দূতাবাস জানিয়েছে, এই নির্বাচনের প্রচারে যুক্ত থাকায় এরই মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন হলরুম, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে জমায়েত হয়ে রাজনৈতিক সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ওপর সৌদি আরবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও পাওয়া গেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রিয়াদ দূতাবাস।
এ অবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি সরকারের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগে
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।
৮ ঘণ্টা আগে
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’
৮ ঘণ্টা আগে