সাংবাদিক সন্তানের সেই সাংবাদিক বাবার নির্ঘুম রাত রাত কেটেছে, উদ্বেগে ভরা দীর্ঘতম এক রাত। সন্তান যখন পত্রিকা অফিসে ডিউটিতে, তখন যে ভাঙচুর চালানো হয়ে সেখানে, লাগানো হয়েছে আগুন। টিভি-অনলাইন, ফেসবুক-ইউটিবে কেবল দেখছেন— দাউ দাউ করে জ্বলছে সন্তানের কর্মস্থল, ছেলে ভেতরে আটকা সহকর্মীদের সঙ্গে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো।
আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা গেছে, বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট উড়োজাহাজ। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। অর্থাৎ বিফেল ছিলেন এটির মালিক। বৃহস্পতিবার সকালে দিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রধান শহর নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোর
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতার সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এতে আরো বলা হয়, তার মৃত্যুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে প্রথম দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে ‘ছাত্র-জনতা’। নিরাপত্তা ইস্যুতে টিবিএসের ছাপাখানাও বন্ধ ছিল। ফলে তিনটি পত্রিকার কোনোটিই শুক্রবার ছাপা হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তূপ সরিয়ে নিতে।
ডেইলি স্টারে কর্মরত একাধিক সাংবাদিক রাজনীতি ডটকমকে জানিয়েছেন, আগুন লাগা অবস্থায় ভবনটিতে ডেইলি স্টারের ২৫-৩০ জন সাংবাদিক ভেতরে আটকা পড়েন। আগুন ও ধোঁয়া বাড়তে থাকলে তারা একসময় ছাদে পৌঁছে যান। পরে ফায়ার সার্ভিস ক্রেন ব্যবহার করে দিবাগত রাত ৩টার দিকে তাদের নামিয়ে আনে।
রাত সাড়ে ১০টার দিকে খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ২০-৩০ জন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। আগে থেকেই সেখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকায় বিক্ষোভকারীরা হাইকমিশনের মূল ফটকের অদূরে ঝাউতলা সড়কের মুখে অবস্থান নেন। রাত ১১টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে স্ল
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ধাক্কা দিতে দিতে নূরুল কবীরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ তার চুল ধরে টানছিলেন। এ সময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে হেনস্তা করা হয়।