রাজশাহী ব্যুরো

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এক্সক্যাভেটর দিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই ভাঙচুর চালিয়ে ভবনটি পুরো গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহীর কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়টি ভাঙতে শুরু করেন বিক্ষোভকারীরা। ভোর ৪টা নাগাদ ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তূপ সরিয়ে নিতে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ঘটনা ঘটানো হয় ডেইলি স্টার কার্যালয়েও। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে