ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ছায়ানট ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত। গভীর রাতে চালানো এই হামলায় প্রতিষ্ঠানটির মনিটরিং সিস্টেম, সিসিটিভি ক্যামেরা ও অডিটোরিয়াম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার পর ছায়ানটের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর সেনাসদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলায় উদ্দেশে রওনা দিয়েছে।
তবে এই অভিযানকে 'আন্তর্জাতিক জলদস্যুতা' হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগোতে থাকে। এসময় ট্রাকের ধাক্কায় ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ ট্রাকটি নদীতে তলিয়ে যায়।
উন্নয়ন ও উৎপাদন খাতে স্থবিরতার কারণে ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় তৈরি হয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নয়ন না হলে ব্যাংকের তারল্য উদ্বৃত্ত বোঝা হয়ে দাঁড়ানোর আশঙ্কা প্রকট।
বিবৃতিতে বলা হয়, উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরে সেগুলো মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর শহীদ কবরস্থানে দাফন করা হবে।
র্যাবের হাতে গ্রেপ্তাররা হলেন— লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন(৪৬)
রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি। মুসলিমদের কাছে রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই মূলত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শা’বান শেষ হলেই আসে রহমতের মাস রমজান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেইজে উক্ত বিষয়টি ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা’ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে, বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে উল্লেখ করা হয়।