ছায়ানটে হামলার ঘটনায় মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১২: ২৮
ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে এই মামলা করেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ছায়ানট ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত। গভীর রাতে চালানো এই হামলায় প্রতিষ্ঠানটির মনিটরিং সিস্টেম, সিসিটিভি ক্যামেরা ও অডিটোরিয়াম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার পর ছায়ানটের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

ওই রাতে ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল নিয়ে এসে হামলা করে বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রথমে পার্কিং লটের দিকে আগুন দেওয়া হয়। পরে তারা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় হামলাকারীরা ‘ভারতের দালাল’, ‘ভুয়া’,’ নারায়ে তাকবীর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভাঙো’ এসব স্লোগান দেয়। প্রয়াত সন‌্জীদা খাতুনের প্রতিকৃতি কেটে নষ্ট করার সময় ‘নাস্তিক’ বলে সম্বোধন করে।

মিলনায়তনে হামলাকারীর যা পেয়েছেন সেটিই ভাঙচুর করে। তবলা, হারমোনিয়াম, তানপুরা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। পোড়ানোর পাশাপাশি ও তছনছ করা হয় বই, কাগজপত্র।

পুরো মনিটরিং সিস্টেম, ক্লোজড সার্কিট ক্যামেরা, স্পিকার, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয় ওই রাতে। সেখানে থাকা মাটির তৈরি চারুকর্ম ও শিল্প কর্ম, কক্ষ ও অফিস রুমের বেশিরভাগ আসবাব ভেঙে ফেলা হয়।

বাদ যায়নি সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষও। তাদের কক্ষের আলমারির গ্লাস ভেঙে ফেলা হয়েছে। চেয়ার-টেবিল ভেঙেচুড়ে ওলট পালট করা হয়েছে। রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তনসহ, শৌচাগারও রেহাই পায়নি ভাঙচুরের তাণ্ডব থেকে। হামলাকারীরা সেখান থেকে বাদ্যযন্ত্রসহ নানা ধরনের সামগ্রী লুটপাটও করে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারীদের মধ্যে একটি অংশ ছিল লুটপাটকারী। তারা বিভিন্ন কক্ষে গিয়ে টেবিলের ড্রয়ার ভাঙচুর করে খুঁজেছে টাকা-পয়সা আছে কি না। কেউ কেউ কিছু বাদ্যযন্ত্রসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে।

রাত আড়াইটায় যখন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভবনটির নিয়ন্ত্রণ নেয়, তার আগেই হামলাকারীদের তাণ্ডবে তছনছ করা হয় দেশের সংস্কৃতিচর্চার সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি।

এ হামলার পর ছায়ানট ভবনে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

একই রাতে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, উত্তরায় এক আওয়ামী লীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওসি ক্যশৈনু বলেন, ‘ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটে সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।

৪ ঘণ্টা আগে

সামরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-চীন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

৫ ঘণ্টা আগে

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৬ ঘণ্টা আগে

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৭ ঘণ্টা আগে
Advertisement