আজ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই নতুন কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে ন্যায়বিচার নিশ্চিতে জনমত গঠন ও সহযোগিতা চাইবেন।

গতকাল শুক্রবার ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চার দফা দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার চার্জশিট দাখিল এবং ২২ কর্মদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৪ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৫ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে ডিআইএতে যোগ দিতে পারলেন না যুগ্ম পরিচালক সালাম আজাদ

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৫ ঘণ্টা আগে
Advertisement