ঘন কুয়াশা, শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

তীব্র কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শরীয়তপুর–চাঁদপুর নৌরুট। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর–চাঁদপুর নৌপথ দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন এই রুটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৩ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে