ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে অনলাইন বাজির একটি চমকপ্রদ ঘটনা। মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি ধরে এক জুয়াড়ি জিতেছেন ৪ লাখ ৩৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ ঘটনার পর ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের বিষয়ে আগে থেকেই কেউ জানতেন কি না— সে প্রশ্ন উঠেছে।
এই বাজিটি ধরা হয়েছিল পলিমার্কেট নামে মার্কিন একটি অনলাইন প্ল্যাটফর্মে। প্রচলিত মুদ্রার বদলে প্ল্যাটফর্মটিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হয়। সেখানে বাজি ধরা হয়েছিল— চলতি জানুয়ারির শেষ নাগাদ নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। গত শনিবার ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে আটক করার বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগে বাজিটির অর্থের পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়।
পলিমার্কেটের তথ্য অনুযায়ী, মাদুরোকে নিয়ে বাজি ধরা অ্যাকাউন্টটি গত মাসে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়। অ্যাকাউন্টটির প্রকৃত মালিক কে বা এর পেছনে কারা রয়েছেন, তা জানা যায়নি। ভেনেজুয়েলা সংক্রান্ত চারটি ভিন্ন বিষয়ের ওপর তারা মোট ৩২ হাজার ৫৩৭ ডলার বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলারেরও বেশি অর্থ জিতে নেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিকেল পর্যন্ত মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৫ শতাংশ বলে ধরে নিয়েছিলেন জুয়াড়িরা। তবে মধ্যরাতে সেই সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ১১ শতাংশে। পরে শনিবার ভোরে ট্রাম্পের ঘোষণার ঠিক আগে সম্ভাবনার হার আরও বাড়তে থাকে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পলিমার্কেট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অনুমাননির্ভর অনলাইন প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি— বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ব্যবহারকারীদের বাজি ধরার সুযোগ দেয় পলিমার্কেটের মতো প্ল্যাটফর্মগুলো।
২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও এসব প্ল্যাটফর্মে কোটি কোটি ডলারের বাজি আন্তর্জাতিকভাবে ব্যাপক নজর কেড়েছিল। তবে বর্তমানে মার্কিন নাগরিকদের জন্য পলিমার্কেট প্ল্যাটফর্মটি ব্যবহার নিষিদ্ধ। তবে অনেকেই ভিপিএন ব্যবহার করে সেখানে লেনদেন করছেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। সোমবার তাদের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়।
এই অভিযানের আগেও মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া মাদক পাচারের অভিযোগে গত বছরের সেপ্টেম্বর থেকেই ভেনেজুয়েলা ঘিরে সামরিক তৎপরতা জোরদার করেছিল যুক্তরাষ্ট্র।

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।
১৮ ঘণ্টা আগে
কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২০ ঘণ্টা আগে
রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।
১ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে
১ দিন আগে