নিহত কিশোরীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, সন্ধ্যার দিকে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ করে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আমার মেয়ের বুকে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবে পুরোনো কাঠামো ও প্রতিষ্ঠানগুলোই টিকে থাকে। নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে নানাবিধ চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হতে হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিতর্কে ব্যক্তি আক্রমণ নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার পথে বড় অন্তরায় বলে
সব মিলিয়ে এনসিপি এখন সারাদেশে ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে বর্তমানে জোটের ভেতর আসন পুনর্বিন্যাসের কাজ চলছে।
দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে কাজ করছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিড
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধে ছুরিকাঘাত করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।