বাংলাদেশ-ভারত বিশ্বকাপ জটিলতা: ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

ক্রীড়া ডেস্ক

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে ১৭ জানুয়ারি বাংলাদেশে আসছেন আইসিসির এক প্রতিনিধি। বিসিবির পাশাপাশি বৈঠকে থাকতে পারেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া। জনগণের তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা। এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠকও করেছে আইসিসি।

যেখানে বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়। বাংলাদেশ পুরনো অবস্থান থেকে সরে না আসায় বাধ্য হয়ে ঢাকায় আসতে হচ্ছে আইসিসির প্রতিনিধি দলকে। শনিবার বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসবেন তারা।

মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করছি সমস্যা সমাধান করতে পারব।’

আইসিসির নিরাপত্তা দলের চিঠির বরাতে কদিন আগে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’ যদিও বিসিবি পরবর্তীতে নিশ্চিত করে এটা ভেন্যু পরিবর্তন ইস্যুতে আইসিসির কোন চিঠি নয়।

বরং এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল‍্যায়ন নিয়ে একটি অভ‍্যন্তরীণ নোট। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশকে কয়েকটি ভেন্যুর কথা জানায় যেখানে তাদের মাঝারি ধরনের ঝুঁকি আছে। আবার কিছু ভেন্যুতে ঝুঁকির সম্ভাবনা শূন্য। তাদের দাবি, আইসিসির মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী ভেন্যু পরিবর্তনের জন্য যথেষ্ট নয়।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তানজিদের পর শান্তর ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

১০ ঘণ্টা আগে

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বিশ্বকাপ দলের স্টাফরা, অভিযোগ ইরানের

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’

২ দিন আগে

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প

২ দিন আগে