‘অজ্ঞান পার্টির’ খপ্পরে এমপি প্রার্থী, রংপুর থেকে উদ্ধার

রংপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নির্বাচনী আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে ফেরার পথে সিরাজগঞ্জে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়েন তিনি। বর্তমানে তাকে তাজহাট থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

নগরীর তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, সন্ধ্যা ৭টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা আজিজারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মর্ডান মোড় এসে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং মোবাইল-টাকা নিয়ে নেন। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে