এই ঘটনার জন্য সিরীয় সেনাবাহিনী কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-কে দায়ী করেছে। বর্তমানে সিরীয় বিশেষ বাহিনী শহরটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যে ৮১ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।
কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন এ উদ্যোগে অংশ নিতে পুতিনকে আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের সব দিক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে চায় মস্কো।
এদিকে নির্বাচনি জোটের হিসাব-নিকাশে অনেক দল আসন সমঝোতার ভিত্তিতে শরিক দলগুলোর জন্য আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও চূড়ান্ত করেছে। এ ক্ষেত্রে শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে দলীয় প্রার্থীরা আজ প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।
২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টর জানিয়েছেন, তার ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি ওই টেক্সট মেসেজটি পেয়েছেন। তবে নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। এর সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই।
নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা হারানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে ভোট করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।