ট্রাম্পের গাজা শান্তি পরিষদে আমন্ত্রণ, আলোচনা করবেন পুতিন

ডেস্ক, রাজনীতি ডটকম
ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ তথা শান্তি পরিষদে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে পুতিনের পক্ষে রাশিয়া জানিয়েছে, তারা এ বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়ে যেতে চায়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকতেই গাজার শাসনব্যবস্থা পুনর্গঠন ও তদারকির লক্ষ্যে ট্রাম্প প্রস্তাবিত এ পরিষদে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় পুতিনকে। ক্রেমলিন এ আমন্ত্রণের তথ্য নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে বিশ্ব জুড়ে আলোচনায় আসা ‘বোর্ড অব পিস’ গাজায় ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পাবে। এ বোর্ডের লক্ষ্য গাজা যুদ্ধের অবসান ঘটানো। এ বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরও কয়েকজনকে এরই মধ্যে এ বোর্ডের সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে তাদেরও।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন এ উদ্যোগে অংশ নিতে পুতিনকে আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের সব দিক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে চায় মস্কো।

এর আগে ট্রাম্পের মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করে পুতিন বলেছিলেন, দীর্ঘদিনের বৈশ্বিক সংকট সমাধানে এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, কেবল পুতিন নয়, তার ঘনিষ্ঠ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বোর্ডে। তাদের মধ্যে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন। এ পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ফিলিস্তিনিদের জন্য নিয়মিত সহায়তা দিচ্ছে রাশিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্ক বজায় থাকলেও ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে মস্কো।

মধ্যপ্রাচ্যে ঐতিহ্যগতভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করলেও সাম্প্রতিক সংঘাতগুলো রাশিয়ার আঞ্চলিক অবস্থান নতুনভাবে গড়ে তুলেছে। সমালোচকদের মতে, ট্রাম্পের এই বোর্ডের কাঠামোতে পশ্চিমা ও ইসরায়েলপন্থি ব্যক্তিদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রান্তিক হয়ে পড়তে পারে এবং শাসন বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

১ দিন আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে