৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

তবে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনাররা এ ছাড়ের আওতায় থাকবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৪ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৭ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement