সিলেটের বিভিন্ন উপজেলা কেবল নয়, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও আলিয়া মাদরাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই তারা মাঠে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি রয়েছে ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানিয়েছেন, বুধবার নিহত তিন ফটো সাংবাদিক একটি গাড়িতে করে যাচ্ছিলেন। তাঁরা ‘মিসরীয় কমিটি ফর গাজা রিলিফের’ হয়ে কাজ করতেন, যা গাজায় মিসরের ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, নেটো প্রধানের সঙ্গে "খুবই ফলপ্রসূ বৈঠক" হয়েছে, যার ফলে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির 'কাঠামো' তৈরি হয়েছে।
নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী, প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাতে পারবেন। তবে প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এবারের নির্বাচনে পোস্টারও ব্যবহার করতে পারবেন না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ভোটের প্রচার। এরই মধ্যে সব রাজনৈতিক দলই নিজেদের নির্বাচনি প্রচারের কৌশল নির্ধারণ করেছে। সব দলই প্রথম দিন থেকেই কোমড় বেঁধে নামবে প্রচারে।
ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়
এম হাফিজ উদ্দিন খান ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি সরকারের জ্যেষ্ঠ আমলা হিসেবে অবসর নেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি সেখানকাত কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিটি দেশ নিজ নিজ সাংবিধানিক ও আইনি কাঠামোর আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডে যোগদানের নথিতে সই করবে। এর মধ্যে মিসর, পাকিস্তান ও ইউএই আগেই এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে।