আলিয়া মাদরাসা মাঠে জনস্রোত, তারেক রহমানের অপেক্ষা

সিলেট ব্যুরো
তারেক রহমানের জনসভায় ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে সিলেটে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। এরই মধ্যে সেই মাঠে নেমেছে জনস্রোত। সিলেটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ এখন তারেক রহমানের অপেক্ষায়।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে তারেক রহমানের জনসভা। এর আগে সকাল থেকেই সে মাঠের দিকে নামে মানুষের ঢল। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে পর্যন্ত ছড়িয়ে পড়েছেন নেতাকর্মীরা।

সিলেটের বিভিন্ন উপজেলা কেবল নয়, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকেও আলিয়া মাদরাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই তারা মাঠে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি রয়েছে ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন। তারা বলছেন, তারেক রহমানের ভাষণ শুনতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

এই জনসভার মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এ জনসভার মাধ্যমেই দেশ জুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেবেন তারেক রহমান।

এদিকে তারেক রহমানের সফর ও জনসভা ঘিরে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তারেক রহমান সিলেট পৌঁছান। সেখানে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। পরে শ্বশুরবাড়িতেও যান তিনি। রাতে অবস্থান করেন গ্র‍্যান্ড সুলতান হোটেলে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২ দিন আগে