পাবনা-৫ (সদর) আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের বুদের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমেছিল, তারাই এবার ভোটকেন্দ্র পাহারা দেবে।
জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে জানিয়ে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়—জামায়াত ক্ষমতায় এলে তারা এ দেশে থাকতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে জামা
বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা স্লোগান দেন— ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।
রাজশাহীতে বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালকসহ পুলিশ হেনস্থার ঘটনায় জড়িত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে যান সোহেল ও ওবায়দুল্লাহ। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগির পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। এই দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে নিয়ে।
শহর ও ময়মনসিংহের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে ছোট-ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ মাঠে আসতে শুরু করেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরে বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তার ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি। জনসভাস্থলে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা।