পুঠিয়ায় বাসচাপায় তিনজন নিহত : চালক ও পুলিশ হেনস্থাকারী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালকসহ পুলিশ হেনস্থার ঘটনায় জড়িত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- নাটোর সদরের কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার বাসিন্দা ও দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে বাসচালক সাইফুল ইসলাম (৪৮) ও পুলিশের ওপর হামলা ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় করা মামলার মূল আসামি হাসানুর রহমান তুহিন (২৬)। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বড় বনগ্রাম চকপাড়ার বাসিন্দা। বাসচালক সাইফুল ইসলামকে কুষ্টিয়ার দৌলতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছেন। পরে তাকে সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই ঘটনায় পুলিশ হেনস্থার অভিযোগে হাসানুর রহমান ওরফে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর বেলপুকুর থানার পল্লাপুকুর এলাকায় রাজকীয় পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী ও এক পুরুষ মারা যান। তারা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামের মো. এনামুল হক (৪৫) ও রাজশাহী নগরের কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মোছা. সুমাইয়া আক্তার বৃষ্টি (৩০)।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলপুকুর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশ বাসচালককে পালাতে সহায়তা করেছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ জনতা এক এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে এবং ওসিসহ পুলিশ সদস্যদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসচালক বাস নিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি গুজব ছড়িয়ে জনতাকে উত্তেজিত করা হয়। এই গুজবের ভিত্তিতে পুলিশ সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং এক এসআইকে কান ধরতে বাধ্য করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গ্রেপ্তার তুহিন এই ঘটনার ‘মবের’ মূলহোতা বলে দাবি করেছে পুলিশ।

নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, দুর্ঘটনা ও মব সৃষ্টির ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাধা ও পুলিশ হেনস্থার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তুহিনকে সোমবার ও বাসচালককে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে