মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় সোহেল (১৫) ও ওবায়দুল্লাহ (১৪) নামে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। আরাকান আর্মির ছোঁড়া গুলিতে তারা আহত হয়েছে বলে দাবি জেলেদের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা শেখ কামালের ছেলে সোহেল এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে যান সোহেল ও ওবায়দুল্লাহ। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ ওবায়দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সোহেলের বাম পা ও হাতে গুলি লাগে এবং ওবায়দুল্লাহর মাথায় গুলি লাগে। বর্তমানে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, জি জানান, সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর প্রায় ৫০০ গজ ওপারে মায়ানমার অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর দুইজন কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লাগে।

তিনি বলেন, পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

২১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২ দিন আগে