যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানা গেছে।
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের এক বিবৃতির বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর জারজিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৩ মার্চ) সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের বিভিন্ন ব্যাংকে এক কোটি টাকা বা তার বেশি আমানতের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৪৪টিতে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্লোবাল সুজ লিমিটেড নামের একটি জুতা কারখানায় ইফতারের সময় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রার প্রত্যাশায় শুরু হয়েছে এ সংসদের যাত্রা। তবে প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তপ্ত হয়েছে সংসদ। বিরোধী দলের ওয়াক
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুনে দুই সেনা আহত হয়েছেন। তবে এই আগুনে কোনো ‘হামলা বা যুদ্ধজনিত’ কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবার দিয়েছেন আনুষ্ঠানিক বিবৃতি। তাতে শহিদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। হরমুজ প্রণালি বন্ধ রেখে শত্রুদের কঠোর জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কানাডা থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে দক্ষিণখান থানাকে জানানো হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।