বিরোধী দলীয় নেতা লেখেন, ‘জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে-প্রবাসে বসবাসকারী বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল।
জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।
আজ শুক্রবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয় বলে এরপর থেকেই বিশ্ববাজারে জ্বালানি খাতে তৈরি হয়েছে অস্থিরতা। হরমুজ প্রণালি নিয়েই এখন আন্তর্জাতিক রাজনীতি আবর্তিত হচ্ছে অনেকটা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে থাকাকালীন হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এ সময় প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো।
ক্যালেন্ডারের পাতা ঘুরে ঈদের দিন এলেও পৃথিবীর এক বিশাল অংশে সেই আনন্দকে ছাপিয়ে উঠেছে যুদ্ধের দামামা-বারুদের গর্জন। আকাশ চিরে ভেসে আসছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দ, যা ম্লান করেছে এই পবিত্র উৎসবের আমেজকে।
গোল্ডম্যান স্যাকসের মতো আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এই অস্থিতিশীলতা ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ব্রেন্ট ক্রুডের দাম সর্বকালের রেকর্ড ভেঙে ১৪৭ ডলারও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন, তব
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনির নিহতের খবর ঘোষণা দিয়েছে।