ডেস্ক, রাজনীতি ডটকম

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।
শুক্রবার (২০ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ ফিলিস্তিনে ঈদের দিন এ হামলার ঘটনা ঘটল।
মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ থাকায় মুসল্লিরা ভেতরে প্রবেশ করতে পারেননি। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে নামাজ আদায়ের সুযোগ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিপুলসংখ্যক মানুষ নামাজ আদায় করতে মসজিদের আশপাশে, প্রাচীরের কাছে কিংবা যতটা সম্ভব কাছাকাছি এলাকায় অবস্থান নেন।
মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকার চেষ্টা করলে সংঘর্ষ বেড়ে যায়। জনতার ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলের ভিডিওতে বিশৃঙ্খলা, চেচামেচি এবং ব্যাপক সংখ্যক ইসরায়েলি পুলিশের উপস্থিতিতে লোকজনকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখা গেছে।
আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা। এর কোনটি মুসলমানদের জন্য, কোনটি ইহুদিদের জন্য আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা হয়ে আসছে।
মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছর ফিলিস্তিন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম এই মসজিদ প্রাঙ্গণে যান। মসজিদটিকে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়।

ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ সোমবার (২৪ আগস্ট)এক বিবৃতিতে জানায়, কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে যারা পণ্য স্থানান্তর বা অন্য ধরনের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তালিকায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও অন্যান্য দেশের কয়েকটি বড় শিপিং কোম্পানির ট্
৯ ঘণ্টা আগে
মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে নিয়মিত ঘোরাফেরা করা এক কমলা রঙের বিড়াল এবার রীতিমতো চাকরি পেয়ে গেছে! যাত্রীদের মজার দাবির পর বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
১ দিন আগে
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে
পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।
১ দিন আগে