পদ্মায় ঝড়ে ডুবল সিমেন্টবাহী ৩ ট্রলার

শরীয়তপুর প্রতিনিধি
পদ্মায় ডুবে যাওয়া ট্রলার। ছবি: ভিডিও থেকে

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়েছে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার। প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে তিনটি ট্রলারই ডুবে গেছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে থাকাকালীন হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এ সময় প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো।

পুলিশ জানায়, উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকেরা ট্রলার তীরে ভেড়ানোর চেষ্টা করেন। তবে ঢেউয়ের তীব্রতায় তিনটি ট্রলারই ডুবে যায়। ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। চালক-শ্রমিকরা নিরাপদে তীরে ওঠায় হতাহতের ঘটনা নেই।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাতি নিভিয়ে পুশইন চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

৫৯ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকার নিরাপত্তা বাতি হঠাৎ নিভিয়ে দেওয়া হয়। একই সময়ে শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জনের উপস্থিতি লক্ষ্য করা যায়।

১৯ ঘণ্টা আগে

পর্যায়ক্রমে সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

শুক্রবার (০৪ জুলাই) রাতে নেত্রকোনা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশনও ঘুরে দেখেন তিনি।

২০ ঘণ্টা আগে

হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালিয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি

শুক্রবার (০৪ জুলাই) রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর তাকে পুনরায় ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পালিয়ে যাওয়া আসামির নাম ফরিদ হোসেন (২৮)। তিনি কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

১ দিন আগে

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়, বললেন মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়ি

১ দিন আগে