ইরান যুদ্ধের জের, যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড।

আজ শুক্রবার (২০ মার্চ) আল-জাজিরার খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ড সরকার এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।’

মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদিতে তরুণের গুলিতে বাংলাদেশি নিহত, হামলাকারীর আত্মহত্যা

সৌদি আরবের তায়েফে এক সৌদি তরুণের গুলিতে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই সৌদি তরুণ। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) ভোরে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া মেলেনি কর্মীদের

তবে টানেলের ভেতর থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। টানেলে ঠিক কতজন আটকে আছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নেপালি সেনাবাহিনীর প্রযুক্তিগত মূল্যায়নে অন্তত ৩৫ জন সেখানে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নেপাল পুলিশের হিসাবে সংখ্যাটি প্রায় ২০০ হতে পারে।

১ দিন আগে

নেপালে ধ্বংসস্তূপের নিচে ২ দিন, মায়ের কোলে ফিরল ৫ বছরের মনীষা

সেই ধারণা থেকেই শুরু হয় তল্লাশি। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা সঞ্জু খাত্রির নেতৃত্বে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সেখান থেকে উদ্ধার করা হয় মনীষাকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, মা-বাবার কাছে। এ সময় এক আবেগঘন দৃশ্য তৈরি হয়।

২ দিন আগে

মক্কা চুক্তি: ইস্তাম্বুলে প্রথম বৈঠকে থাকছেন যারা

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফস অব স্টাফরা অংশ নেবেন।

২ দিন আগে
Advertisement