কালমেগির প্রভাবে দেশটির মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়েছে। কর্দমাক্ত বন্যার পানির তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, ট্রাক এমনকি বিশাল আকারের কনটেইনারও। সেবুর বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, কেবল সেবুতেই এখন পর্যন্ত ২১ জনের প্র
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সাংবাদিকদের বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র এবং একটি গাড়ির যন্ত্রাংশ কারখানা রয়েছে।
তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবে সেটির নিশ্চয়তা নেই। তবে বিএনপি যে সব আসন ফাঁকা রেখেছে তার মধ্যে কিছু আসনে মিত্র জোটের প্রার্থীরা বিএনপির 'গ্রিন সিগনাল' নিয়ে মাঠের প্রচারণায় নেমেও পড়েছে।
৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে তার এই জয় ইতিহাস গড়ল। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহর এবার পেল এক নতুন নেতৃত্ব।
জামায়াত নেতা জাহিদুল ইসলাম এজাহারে আরও বলেন, আমার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যে মন্তব্য করেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। আমি কখনো এমন কথা বলিনি। এতে আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আমি মামলাটি করেছি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, দেশের অন্তত ১৩টি সংসদীয় আসনে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-অনুসারীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। অনেক এলাকাতেই তারা সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন। কোথাও কোথাও ঘটেছে সংঘর্ষের ঘটনাও।
দলটির ঘোষণা অনুযায়ী মিসেস জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।