যুক্তরাষ্ট্রে কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস কার্গো উড়োজাহাজ ২৯৭৬ বিধ্বস্ত হয়। হনলুলুর উদ্দেশে যাত্রা করা বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত এনবিসি নিউজ-এর প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের উড়োজাহাজটি লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এতে তিনজন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সাংবাদিকদের বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র এবং একটি গাড়ির যন্ত্রাংশ কারখানা রয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়ের পাশে বিশাল আগুন এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় পুলিশ আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং এলাকা ঘিরে ফেলেছে।

ইউপিএসের প্রধান বিমানঘাঁটি লুইসভিলেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টির মতো ফ্লাইট ওঠানামা করে। এফএএ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

গভর্নর বেসিয়ার আরও বলেন, অনেক পরিবার এখন উদ্বেগে আছে। আমরা তাদের দ্রুত তথ্য দিতে ও সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এপস্টেইন কেলেঙ্কারিতে গ্রেপ্তার সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান্ডেলসন, পরে জামিন

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ও অসদাচরণের তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভার সদস্য পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

১ দিন আগে

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

রোড আইল্যান্ড আয়তনে আমেরিকার সবচেয়ে ছোট অঙ্গরাজ্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবারের ঝড়টি অঙ্গরাজ্যটিতে হানা এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে হওয়া সর্বোচ্চ ২৮ দশমিক ৬ ইঞ্চি তুষারপাতের রেকর্ড ভেঙে দিয়েছে।

১ দিন আগে

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, শিশুসহ ৭ আরোহীর মৃত্যু

উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

২ দিন আগে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান।

২ দিন আগে