রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
আমরা আজ কলি, একদিন ফুটবই: নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে নতুন রাজনৈতিক পরিচয়, সংগঠনের স্বতন্ত্র ভাবমূর্তি ও ভোটযুদ্ধে সহজে চেনার মতো প্রতীক পাওয়ার চেষ্টা চলছিল এনসিপি। অবশেষে নির্বাচন কমিশনের যাচাই–বাছাই শেষে শাপলাকলি প্রতীক হিসেবে বরাদ্দ করা হয় এনসিপিকে। এই প্রতিক নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রতি মন্তব
সেনা সদস্যদের মাঠ থেকে সরানোর খবর গুজব জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত সেনা সদস্যদের ৫০ শতাংশকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার (১০ নভেম্বর)। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি হিসেবে রয়েছেন।
কোডিং পদ্ধতিতে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়ে থাকে। এর বাইরে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন বা শ্রেণি পরীক্ষা থেকে শুরু করে প্রেজেন্টেশন, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষার কোনোটিতেই কোডিং বা ছদ্মবেশ নেওয়ার কোনো উপায় নেই!
জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের আগেই আয়োজনসহ পাঁচ দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াতে ইসলামীসহ আট দল। এ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অন্যদিকে বিএনপিসহ সমমনারাও জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের বিষয়ে অনড়। এ অবস্থায় জুলাই সনদের ভবিষ্যৎ কী, জুলাই সনদ ঘিরে অনিশ্চয়তা তৈরি হলে কি জাতীয় নির্
বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এসব অভিযোগ তুলেছেন। অভিযোগে ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকার ইস্যুতে খবর পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত’ পক্ষপাতিত্বের বিষয়টি উঠে এসেছে।
ছুটি বাতিলের কোনো কারণ জানায়নি সংস্থাটি। তবে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নাশকতার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।