সংবাদে পক্ষপাতের অভিযোগ, বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
টিম ডেভিড (বাঁয়ে) ও ডেবোরাহ টারনিস। ছবি: বিবিসি

বেশ কয়েকটি ইস্যুতে খবর পরিবেশন করতে গিয়ে পক্ষপাত করার অভিযোগ ওঠার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসির বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। এসব অভিযোগের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়, সে জন্য তার কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতিও নিচ্ছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এসব অভিযোগ তুলেছেন। অভিযোগে ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকার ইস্যুতে খবর পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত’ পক্ষপাতিত্বের বিষয়টি উঠে এসেছে।

পদত্যাগকারী টিম ডেভি এক বিবৃতিতে বলেন, ‘কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।’

বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস বলেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে চূড়ান্তভাবে এ দায়ভার আমার।

এর মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত বিবিসির অভ্যন্তরীণ একটি নথিতে স্পষ্ট হয়, বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে ব্যবহার করেছিল। সেখানে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ জোড়া লাগানো হয়েছিল। ওই বক্তব্যে মনে হচ্ছিল, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের বেপরোয়াভাবে উৎসাহিত করেছেন।

সম্পাদনার পর ট্রাম্পের বক্তব্য দাঁড়ায়, ‘আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি এবং আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব এবং আমরা লড়াই করব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।’

ট্রাম্পের ভাষণে এ কথাগুলো থাকলেও সেগুলো সম্পাদনার মাধ্যমে ভিন্নার্থ প্রকাশ করেছিল বলে অভিযোগ করেন প্রেসকট। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বিবিসির সমালোচনায় সোচ্চার হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গত সপ্তাহেও ওতনি বিবিসিকে ‘শতভাগ ভুয়া খবর ও অপপ্রচারের যন্ত্র’ হিসেবে অভিহিত করেন।

বিবিসির দুই শীর্ষ কর্তার পদত্যাগের পরও এক্সে এক পোস্টে বিবিসির সমালোচনা করতে ছাড়েননি ক্যারোলিন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ

১১ ঘণ্টা আগে

টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, পালটা আঘাতের দাবি ইরানের

গত মাসের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও প্রতিদিনের হামলা-পালটা হামলার পর্যায়ে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি

১৫ ঘণ্টা আগে

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে বন্ধ হবে বাব আল-মান্দেব— হুতিদের প্রস্তুত রেখেছে ইরান

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা

১ দিন আগে

বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি যুক্তরাষ্ট্রের

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

১ দিন আগে