রাবি রেজিস্ট্রারের সঙ্গে রাকসু জিএসের উত্তপ্ত বাক্য বিনিময়

রাবি প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১: ১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে রেজিস্ট্রার দফতরে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ ব্যাপারে ইফতিখারুল আলম মাসুদ বলেন, সে (আম্মার) ভালোভাবেই জানে সেখানে কারা ছিল। সে এখানে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছিল-যেটা তার স্বভাব। সে সবসময় মিথ্যা বলে এবং ফুটেজবাজি করে। সে সেখানে উপস্থিত সবাইকে চেনার পরেও, সেখানে গিয়ে ওদেরকে দেখার পরেই বলছে উনারা বিএনপির নেতাকর্মী, বৈঠক করছে। এরপর সে আমাকে উত্তেজিত করতে থাকলে, এক পর্যায়ে আমি তাকে বের হয়ে যেতে বলি।

জানা গেছে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে সভাপতির পদত্যাগ দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিভাগে প্রায় ২৩ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে। দাবি আদায়ে উপাচার্যের কাছে যান বিভাগের শিক্ষার্থীরা। এতে রাকসু প্রতিনিধি হিসেবে তাদের সঙ্গে অংশ নেন জিএস সালাউদ্দিন আম্মার। এক পর্যায়ে রেজিস্ট্রার দপ্তরের গেলে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

আম্মারের অভিযোগ, শিক্ষার্থীদের দাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অপসারণে উপাচার্য চিঠি ইস্যু করেছেন এবং ফর্মালিটি শেষ করতে রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়েছেন। কিন্তু তিনি সেটা বিলম্ব করছেন। আমি কাজের অগ্রগতি জানতে সেখানে যাই। তখন তিনি উচ্চবাচ্য করেছেন।

ভিডিওতে দেখা গেছে, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন সালাউদ্দিন আম্মার। তখন রেজিস্ট্রার আম্মারকে উদ্দেশ্য করে বলেন, আমাকে জানানো হয়েছে তোমার বিষয়ে, তোমাকে বাইরে বসতে বলা হয়েছে, তুমি কেন এখন এসেছো? আম্মার বলেন, আমাকে সচিব বলেছেন, ভেতরে মহানগর বিএনপির মিটিং চলছে। রেজিস্ট্রার বলেন, না। আমি তোমাকে ১০ মিনিট বসতে বলেছি। তুমি এভাবে ঢুকতে পার না। আম্মার প্রতিত্তরে বলেন, অবশ্যই স্যার! আমি ৩৫ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। আপনি স্যার চিঠি আটকে রাখছেন। তখন উত্তেজিত হয়ে রেজিস্ট্রার আম্মারকে বলেন, এই বেয়াদব ছেলে কীসের চিঠি আটকে রেখেছি। তখন আম্মার আবার বলেন, 'বেয়াদব তো আমি, ডেফিনিটলি বেয়াদব।'

উত্তেজিত হয়ে রেজিস্ট্রার আরও বলেন, আমার সঙ্গে বেয়াদবি কেন? তুমি কে হে? তখন আম্মার আরও তর্ক শুরু করেন। এক পর্যায়ে রেজিস্ট্রার চেয়ার থেকে উঠে আঙুল উঁচিয়ে আম্মারকে 'গেট আউট' বলে বের হয়ে যেতে বলেন।

এ ঘটনায় রাকসু ভিপি ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর জাহিদ বলেছেন, রাকসু নির্বাচনের আগে থেকেই আমরা খেয়াল করেছি প্রশাসন এবং শিক্ষক মহলের কেউ কেউ যেন অনুরোধে ঢেঁকি গিলছেন। নির্বাচন পরবর্তী সময়ে তাদের এ আচরণ পরিবর্তন হওয়াটা সমীচীন ছিল। কিন্তু এখনো প্রশাসনের কারো কারো আচরণ দেখে মনে হচ্ছে শিক্ষার্থীরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত করে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। এজন্য তারা যেমন শিক্ষার্থীদের বিষয়ে খ্যাপা, তেমনি তাদের প্রতিনিধিদের ব্যাপারেও।

তিনি বলেন, চাইলেই মনমতো চলতে পারছে না। নানা বিষয়ে অসামঞ্জস্যের থলের বেড়াল বেরিয়ে আসছে। রাকসু ফান্ডের হিসাব দিতে পারছে না। আর চিঠি আটকে রাখার সেকেলে গোঁড়ামি তো আছেই। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত লাল ফিতার দৌরাত্ম্যে বিশ্ববিদ্যালয়কে আপনারা অনেক দূর পিছিয়ে দিয়েছেন। রেজিস্ট্রার অফিসে যেকোনো চিঠি আটকে থাকছে। আজকে রাকসু জিএসের সাথে রেজিস্ট্রারের এহেন নিন্দাজনক আচরণ সেই জমা ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশাসন প্রভু নয়, শিক্ষার্থীরা কারো দাস নয়।

বিএনপির নাম টানায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রেজিস্ট্রার অফিসে আম্মার ও শিক্ষক একে অপরকে ধমকাচ্ছেন, বিএনপির নাম টেনে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অথচ সেখানে বিএনপির কেউই ছিল না। এনসিপির সঙ্গে নিয়মিত দেখা যায় আম্মারকে, অথচ আজ তিনি তাদের চিনলেন না! গণতান্ত্রিক সমাজে যে কেউ আলোচনা করতেই পারে, এতে আমাদের আপত্তি নেই। তবে বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আমরা স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম। জিএস হয়তো আমাদের বিএনপি মনে করেছেন। এতে ভুল বোঝাবুঝি হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৫ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে