নির্বাচন এখন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “সবাই আশা করছেন নির্বাচন যথাসময়ে, সুষ্ঠুভাবে এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। এর ফলাফল আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনকে আরও এগিয়ে নেবে।”
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হওয়া মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২
সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদি শাসনের সময় খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল। গণরুম–গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতো। জুলাই বিপ্লব ও অসংখ্য শহিদের ত্যাগের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু স্বাধ
পতিত সরকারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে যে সরকার পতন হয়েছে, তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। আপনারা দেখেছেন—কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দু’জনের কারণে হয়নি,
গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রিজভী বলেন, ‘গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে।’
তিনি আরো বলেন— সামনের দিনে বিএনপি ক্ষমতায় যাবে, আমাদের নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এজন্য আমরা তারেক রহমানের নেতৃতত্বে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।
সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা জনগণের জন্য ভালো হয়। দলগুলোকে পাশ কাটিয়ে একপেশে সিদ্ধান্ত নিলে জনগণ ভোগান্তিতে পড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
দক্ষিণ-পূর্ব এশীয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যস্থতা করা শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’