গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে অভূতপূর্ব বিজয়। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় থাকা নাম মৈথিলী ঠাকুর। জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তিনি। মাত্র ২৫ বছর বয়সেই বিধায়ক হয়ে গেলেন বিহারের এই গায়িকা। তিনি এখন ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয় ছিনিয়ে নিয়েছেন। আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি।

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনী জেলায় জন্ম মৈথিলীর। বাবা ও দাদার কাছে ছোটবেলা থেকেই শাস্ত্রীয় ও লোকসংগীতে তালিম নেন। ২০১৭ সালে ‘রাইজিং স্টার’ সংগীত প্রতিযোগিতায় রানারআপ হয়ে প্রথম আলোচনায় আসেন তিনি।

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

এক সাক্ষাৎকারে এশিয়ান নিউজ এজেন্সিকে দেওয়া মন্তব্যে মৈথিলী আরও বলেন, ‘এটা যেন স্বপ্নের মতো। আমি নিজের এলাকার মেয়ে হয়ে আলিনগরের মানুষের সেবা করতে চাই। এখন আমার সব ভাবনা শুধু আলিনগরের উন্নয়নকেই ঘিরে।’

সংগীতের মঞ্চ থেকে রাজনীতির অঙ্গনে, মৈথিলীর এই যাত্রা এখন ভারতের তরুণদের মাঝেও বিশেষ আগ্রহ ও আলোচনা তৈরি করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১১ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১১ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১১ ঘণ্টা আগে

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১ দিন আগে